সিংগাইর উপজেলার ১১ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকেই চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই একযোগে উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১১২টি ভোটকেন্দ্রের ৫৯২টি ভোটকক্ষে ভোটগ্রহণ শুরু হয়।
সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বায়রা ইউনিয়ন পরিষদে নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে মেম্বার (পুরুষ) পদে ২৯৭ জন এবং মেম্বার (নারী) পদে ১০২ জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াই চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
তবে জামসা ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই কেন্দ্র থেকে ১৭ বহিরাগতকে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied