সিংগাইরে ইউপি নিবার্চন : ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে মোট ১১২টি ভোটকেন্দ্রের ৫৯২টি ভোটকক্ষে ভোটগ্রহণ শুরু হয়।
সরেজমিন দেখা যায়, বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বায়রা ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে মেম্বার (পুরুষ) পদে ২৯৭ জন এবং মেম্বার (নারী) পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনার কাজ চলছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied