ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে নিরাপদ আম উৎপাদন, প্যাকেজিং ও বিপণন বিষয়ক জ্ঞানবিনিময় কর্মশালা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২১ বিকাল ৫:১০
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা ঘাসফুলের উদ্যোগে নিরাপদ আম উৎপাদন, প্যাকেজিং ও বিপণন বিষয়ক জ্ঞানবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
 
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (সেফ) প্রজেক্ট ম্যানেজার কুদরত ই খোদা মো. নাসিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফল বিভাগের ‍ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, ঘাসফুলের নির্বাহী পরিচালক আফতাবুর রহমান জাফরী।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফল, শাকসবজি উৎপাদন ও বিপণন সংস্থা ঢাকার ফিল্ড কনসালট্যান্ট ধীরেন্দ্র নাথ সরকার, ফোকাল পার্সন সেফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সায়েদুর রহমান, ঘাসফুলের হিসাবরক্ষক মোতালেব হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী এবং সদস্য ইমরান ইসলাম প্রমুখ।
 
কর্মশালা শেষে ঘাসফুলের একজন কর্মী মৃত্যুবরণ করায় তার পরিবারকে ৫ লোখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ