ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ বিকাল ৫:১৩

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে আব্দুল খালেক নামে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় সংস্থাটির মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ঘিওর বাজারের মেসার্স খালেক এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় সার বিক্রির মেমো দেখে নিশ্চিত হন যে, অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। বেশি দামে সার বিক্রির বিষয়টি স্বীকার করে ডিলার আব্দুল খালেক ক্ষমা চান এবং ভবিষ্যতে বেশি দামে সার বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বেশি দামে সার বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘিওর বাজারে অভিযান চালানো হয়। এ সময় খালেক এন্টারপ্রাইজের মালিক আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত