পাংশা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনে সর্বোচ্চ ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান একেএম শরিফুল মোর্শেদ (রঞ্জু)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান লিটন পেয়েছেন ২১ ভোট।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিব শংকর চক্রবর্ত্তী ২৬ ভোট ও একেএম মনোয়ারুল ইসলাম ২৬ ভোট পেয়ে সমান স্থান অধিকার করেন। কোষাধ্যক্ষ পদে তৈয়বুর রহমান ২৬ ভোট ও তোফাজ্জেল হোসেন (২৬) ভোট পেয়ে সমান স্থান অধিকার করেছেন। ক্রীড়া সম্পাদক পদে কেএম বিল্লাহ খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুরুল ইসলাম ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. সহিদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে যেসব পদে প্রার্থীরা সমান স্থান অধিকার করেছেন সেসব প্রার্থীর জন্য আগামী ১৮ নভেম্বর পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন বলেন, গত ১২ সেপ্টেম্বর আমি এই কলেজে যোগদান করি। যোগদানের পর আমি জানতে পারি এই কলেজে কোনো নির্বাচিত কাউন্সিল নেই। এ কারণে নির্বাচন কমিশন নিয়োগ দেয়া হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু