৩ শুল্ক স্টেশনের প্রধান রাস্তার বেহাল দশা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত জনপদ বাগলী কয়লা, চুনাপাথর আমদানি ও রপ্তানি শুল্ক স্টেশন থেকে বড়ছড়া কয়লা, চুনাপাথর আমদানি ও রপ্তানি শুল্ক স্টেশন পর্যন্ত প্রায় ১০-১২ কি.মি মাটির রাস্তার বেহাল দশা থাকায় সর্বস্তরের মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। যেন দেখার কেউ নেই।
১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত জনপদ বাগলী কয়লা, চুনাপাথর আমদানি ও রপ্তানি শুল্ক স্টেশন, চাঁরাগাও কয়লা, চুনাপাথর আমদানি ও রপ্তানি শুল্ক স্টেশন এবং বড়ছড়া কয়লা, চুনাপাথর আমদানি ও রপ্তানি শুল্ক স্টেশনের প্রধান রাস্তাটি মাটির হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ব্যবসায়ীসহ নানা পেশার মানুষের কাজে ও ব্যবসায় ব্যাঘাত ঘটেছে।
ওই ৩টি শুল্ক স্টেশন থেকে সরকার প্রতি বছরই কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। অথচ ওই ৩টি শুল্ক স্টেশনের প্রধান গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা না হওয়ায় কয়লা, চুনাপাথর ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টিতে একাধিক স্থানে ছোট-বড় খানাখন্দে পরিণত হচ্ছে রাস্তাটি, অনেক জায়গায় রাস্তার দুই ধারের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়ছে। মালবাহী ট্রলি, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও রাস্তাটি দিয়ে কয়েকটি স্কুল-মাদ্রাসা ও ট্যাকেরঘাট স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদা-পানি থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। র্দীঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখন পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ চলাচল করছে। উপজেলার বিভিন্ন বড় রাস্তাসহ অনেক ছোটখাটো রাস্তা পাকাকরণ করলেও এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ করা হচ্ছে না। বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মনিরুজ্জামান মনির জানান, বাগলী বাজার থেকে বড়ছড়া জয়বাংলা বাজার পযর্ন্ত এই রাস্তা এতটাই খারাপ যে, মালবাহী ট্রলি, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীরা এ রাস্তায় চলাচল করতে হিমশিম খায়। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কোনো গাড়ি তো দূরের কথা, হেঁটেও যাওয়া যায় না।
তিনি আরো বলেন, মানুষের চিকিৎসা ও নানা কাজের জন্য উপজেলা ও জেলা সদরে যেতে হলে এই রাস্তা দিয়েই আমাদের যেতে হয়। এই রাস্তাটিই আমাদের চলাচলের প্রধান রাস্তা।
কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বাগলী বাজার থেকে বড়ছড়া জয়বাংলা পর্যন্ত প্রায় ১০-১২ কি.মি রাস্তাটি দীর্ঘদিনেও জনসাধারণের চলাচলের জন্য পাকাকরণ করা হয়নি। বর্ষাকালে পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে প্রতি বছর সড়ক ভেঙে যাচ্ছে।
তিনি আরো বলেন, বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টিপাতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী-শিক্ষক, বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এলাকার অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করার জন্য তিনটি শুল্ক স্টেশনের এ রাস্তাটি সরকারের নজরদারি থাকলে হাজার হাজার ব্যবসায়ীসহ এলাকার অবহেলিত জনতা কিছুটা স্বস্তি ফিরে পাবে।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আমাদের এলাকা ভারত-বাংলাদেশ সীমান্তের দারপ্রান্তে হওয়ায় বর্ষাকালে ও ভারি বৃষ্টি হলে পাহাড়ি ঢলে আমাদের বাড়িঘর, খেলার মাঠসহ রাস্তাঘাট পানিতে ডুবে যায়। তাছাড়া গাড়ি চলাচলের অনুপযোগী হওয়ায় জরুরি রোগী হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যায় পড়তে হয়। অধিকাংশ স্থানে রাস্তা ভাঙাচোরা থাকায় আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাটি পাকাকরণ করা হলে আমাদের কষ্ট দূর হবে। এলাকায় অবকাঠামো উন্নয়ন হবে। ফলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
অনতিবিলম্বে রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্টদের কাছে দীর্ঘদিনের দাবি বলে জানান স্থানী বাসীন্দাসহ ব্যবসায়ীরা।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied