৩৩৩ নম্বরে ফোন দিয়েও মেলেনি ত্রাণ
সিংগাইরে ইউএনওর গ্যারেজে নষ্ট হচ্ছে দুস্থ-অসহায়দের ত্রাণসামগ্রী
চলমান করোনা মহামারীর সময়ে সরকার যখন দুস্থ-অসহায় মানুষের খাদ্য নিরাপত্তায় নানামুখী উদ্যোগ গ্রহণ করছে, ঠিক তখনই মানিকগঞ্জের সিংগাইরে ইউএনওর গুদামে পচে নষ্ট হচ্ছে জরুরি ত্রাণসামগ্রী। ৩৩৩ নম্বরে ফোন দিয়েও অনেকেই খাদ্য সহায়তা পায়নি বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গুদামে রাখা ১০০ প্যাকেট ত্রাণসামগ্রীর মধ্যে ৯০ প্যাকেটই পচে নষ্ট হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। প্যাকেটে থাকা আলু-পেঁয়াজ পচে গেছে। চাল-ডালও নষ্ট হওয়ার উপক্রম।
তথ্যানুযায়ী, গত ৩ মে ১২১নং স্মারকমূলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জন্য দুযোর্গকালীন জরুরী ত্রাণ সহায়তায় এক লাখ টাকা বরাদ্দ হয়। ওই টাকায় ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী কিনে ইউএনওর গ্যারেজসংলগ্ন একটি কক্ষে গুদামজাত করে রাখা হয়। প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ২ প্যাকেট সেমাই। এরমধ্যে ঈদের আগে মাত্র ১০ প্যাকেট বিতরণ করা হয়।
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক দুস্থ ত্রাণপ্রত্যাশীর সাথে কথা বলে জানা গেছে, সরকারি অফিসে ধরনা দিয়েও মেলেনি ত্রাণসামগ্রী। বাস্তা গ্রামের জনৈক চাঁন মিয়া ও আছর উদ্দিন অভিযোগ করে বলেন, গত ঈদের আগে ৩৩৩ নম্বরে একাধিকবার ফোন দিয়েও পাইনি কোনো খাদ্য সহায়তা। এছাড়া বেসরকারি দুটি টিভি চ্যানেলেও ত্রাণবঞ্চিত অসহায় পরিবার নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়।
উপজেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসের বলেন, ওটা তো ইউএনওর বাসায় ছিল। আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না ।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা বলেন, এমন তথ্য কে দিয়েছে? ১০০ প্যাকেটের মধ্যে ৫৪ প্যাকেট বিতরণ করা হয়েছে। বাকি প্যাকেটের কিছু আলু পচে গেছে। সেগুলো কিনে বিতরণ করা হবে।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড