সিঙ্গাইরে নৌকা প্রার্থীর কর্মীর বাড়িতে আগুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে নৌকা প্রতীকের এক কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী খোকন মিয়া নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হালিকের কর্মী ছিলেন।
তিনি দাবি করেন প্রতিপক্ষ আনারস প্রতীকের লোকজন পেট্রোল দিয়ে তার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।শুক্রবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাউদি পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুনে ওই কর্মীর দুটি গরু এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত নিশ্চিত করছেন জামির্ত্তা ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নৌকা মনোনীত প্রার্থীর কর্মী খোকন মিয়া। তিনি বলেন, জামির্ত্তা ইউনিয়নে নৌকার প্রার্থী হেরে যাওয়ার পরপরই বিজয়ী আনারস প্রতিকের নেতাকর্মীরা তাকেসহ একাদিক নৌকার কর্মীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভোর পৌনে ৪টার দিকে নিজের থাকার ঘরের পাশে তার গোয়াল ঘরে আগুন দেয়। পরে প্রতিবেশীরা এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আধাপাকা ঘরের টিনের চালা, দুটি গরু ও একটি ডিসকাভার মোটরসাইকেলসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
সিঙ্গাইর উপজেলার শান্তিপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালিদ মনসুর বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied