কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন
যাত্রা শুরু করল কিশোরগঞ্জ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম। আজ বুধবার (৯ জুন) সকালে কিশোরগঞ্জের স্থানীয় একটি স্কুলে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের সম্মতিক্রমে জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরীকে সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহেরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটিতে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীনকে সহ-সভাপতি, আর টিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দারকে যুগ্ম-সাধারণ সম্পাদক, রূপান্তর টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটুকে সাংগঠনিক সম্পাদক, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবনকে কোষাধ্যক্ষ, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবিরকে দপ্তর সম্পাদক, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশকে প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়। কার্যকরী সদস্যরা হলোন- বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এ কে নাসিম খান, এন টিভির স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মারুফ আহমেদ, দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল।
পেশাগত উন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতাসহ সম্প্রচার সাংবাদিকতার সার্বিক দিক উন্নয়নে কাজ করবে এই সংগঠন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত