পটুয়াখালীতে নিখোঁজের ১৫ দিন পর গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৫ দিন পর ৪ সন্তানের জননী ফেরদৌসী বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের ভুরভুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফেরদৌসী দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জাকির মৃধার স্ত্রী।
পুলিশ ও ওই গৃহবধুর স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে ওই গৃহবধূ ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ৩১ অক্টোবর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় স্থানীয়রা খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied