ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন স্থাপন


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১:৪৭
মাদারীপুরের শিবচরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩টি নতুন ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি। শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন পেয়ে খুশিতে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থীরা। এসব ভবনে পাঠদানের সুযোগ পেয়ে করোনাকালে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা নতুন করে শিক্ষার বিকাশ ঘটাতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়াও করোনাকালীন কোমলমতি শিশুদের নিরাপদ দূরত্ব বজায় রেখে নিরাপদে শিক্ষাগ্রহণে এসব নতুন ভবন শিক্ষার পরিবেশ রক্ষায় সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীদের অভিভাবকগণ। শনিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের বড়দোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনসহ পৌরসভার নলগোড়ার ও মডেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনসহ কাদিরপুরের আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়ার আওলাদ হোসেন, সহকারী কমিশনা (ভূমি) এম রাকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত