চুয়েটে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফজলে করিম এমপির বিনামূল্যে পানি বিতরণ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী (এমপি) পক্ষে থেকে চুয়েট ক্যাম্পাসে আগত সবার মাঝে বিনামূল্যে খাওয়ার পানি বিতরণ করা হয়। রাউজানের সাংসদের ব্যতিক্রমী আয়োজনে এতে খুশি দেশের দুরদুরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা রাউজানের সাংসদ সদস্য এই সুন্দর ব্যবস্থা দেখে খুশি। অভিভাবকরা জানান রাউজানের সাংসদ সদস্য এর কথা শুনেছি। আসলে তিনি একজন ভালো মনের মানুষ। ১০ হাজার মানুষকে বিনামূল্যে পানি বিতরণ আয়োজন থেকেই প্রমাণিত হয় রাউজানের এমপি একজন বড় মনের মানুষ। তিনি মানুষের সেবায় কাজ করেন। এ বিষয়ে ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন বলেন, চুয়েটে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা রাউজানের চুয়েট ক্যাম্পাসে এসেছেন। তারা আমাদের সবাই অতিথি। তাই মানবিক দিক বিবেচনা করে তাদের জন্য রাউজানের সাংসদ সদস্য বিনামূল্যে পানি বিতরণ করার উদ্যোগ নেন। এছাড়া একদিন আগে চলে আসাদের বিভিন্ন স্থানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মাঝে পানি ও খাবার সরবারহ করা হয়েছে। আগামীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমরা আরো নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন, পাহাড়তলী ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ আবন্দুল নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, আ'লীগ নেতা মোঃ সালাউদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন সিদ্দিকী, লোকমান, যুবলীগ নেতা, বাসু ঘোষ, নরুল আলম, কামরুল ইসলাম, মো: সালাউদ্দিন, সুজন, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, নিশান চৌধুরী, পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ তানভীর, আনিস, ইমাম গাজ্জালী বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো: মামুন, সাধারণ সম্পাদক জি,এম হাসান, আরমান, আকাশসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর