ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ব্রাজিল রাজি হলেও আদালতে আটকে যাচ্ছে কোপা!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৫:৯

কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না।  ভেন্যু দেশ পাল্টেও কাটছে না জটিলতা। ১৩ জুনেই মানে গারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু হবে কীনা নিশ্চিত নয়। যদিও খেলতে রাজি হয়েছে ব্রাজিল। কিন্তু করোনাকালে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আদালতের সিদ্ধান্তে আটকে যেতেও পারে কোপা আমেরিকা।

এবারের কোপার আয়োজক ছিল শুরুতে আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় বাদ যায় কলম্বিয়া। এরপর করোনার কারণে আর্জেন্টিনা থেকে আয়োজন সরিয়ে নেওয়া হয় এই শতবর্ষ পুরনো টুর্নামেন্ট। আয়োজক হয় ব্রাজিল। সেখানেও জটিলতা কাটেনি। শুরুতে বলা হচ্ছিল করোনা শঙ্কায় ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়েরা অংশ নেবেন না কোপায়। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে অবস্থান থেকে ব্রাজিলের খেলোয়াড়রা। তারা খেলবেন। অংশ নেবেন ১০ দলের এই টুর্নামেন্টে।

কিন্তু নতুন জটিলতার মুখে লাতিন আমেরিকার এই শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। দেশটির সুপ্রিম কোর্ট আপত্তি তুলছে। করোনায় জেরবার ব্রাজিলে যেন এই আসর আয়োজিত না হয়, এ ব্যাপারে একমত দেশটির সর্বোচ্চ আদালত।

এটাও অস্বীকার করার উপায় নেই অতিমারিতে বেশ বিপর্যস্ত ব্রাজিল। করোনার মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচ লাখ। এর মধ্যে কোপার খেলা হওয়ার কথা দেশটির চারটি শহরে। এই জটিলতার মুখে কোপা আমেরিকা আয়োজন থামানোর বিষয়ে সম্মত হয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। 

গণমাধ্যমে প্রধান বিচারপতি লুইস ফাক্স জানান তিনি অনলাইনে ১১ সদস্যের আদালত বসিয়ে বিষয়টির শুনানি অনুষ্ঠিত করেন। এ বিষয় আদালতে উপস্থাপন করেছে ব্রাজিলের জাতীয় মেটালওয়ার্কার্স ইউনিয়ন, কংগ্রেসের বিরোধীদলীয় সদস্য হুলিও দেলগাদো আর তার দল ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টি (পিএসবি)। ইউনিয়ন বলছে, কোপা আমেরিকা আয়োজনে ‘কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বাড়বে।’

তবে হাল ছাড়ছে না আয়োজকরা। প্রতি ৪৮ ঘণ্টায় প্রতিটি দলকে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করাবে তারা। ভাড়া করা বিমানে দলগুলোকে ম্যাচের নেওয়া হবে ভেন্যুতে। তারপরও আদালত আজ-কালের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে পারে। কারণ সবার আগে স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করবে তারা।

এমএসএম / জামান

পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিলো এশিয়ার পরাশক্তি জাপান

বিশ্বকাপে জার্মানির গোল উৎসব, কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল চারবারের চ্যাম্পিয়নরা

তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

লড়াই জমিয়েও শেষ ম্যাচ হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বিশ্বকাপের রেফারিকে নিয়ে ফিফার নতুন সিদ্ধান্ত

৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৪

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১-১ গোলের ড্র

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে পরিবর্তন

কানাডা–বসনিয়া ম্যাচে রোমাঞ্চকর ড্র, দুই দলেরই ১ পয়েন্ট

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প

‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির