লোহাগড়া উপজেলা শাখা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মধুমতি কমিউনিটি সেন্টারে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস।
বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, ইসমাইল হোসেন লিটন, সিকদার আজাদ রহমান, কাইয়ুম খান চুন্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল বাশার ডলার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার মনোয়ার হোসেন তাপস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ প্রমুখ।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফয়েজুল হক রোম, সিনিয়র নেতা সৈয়দ আকরাম আলী আকিদুল, পৌর আওয়ামী লীগের সভাপতি লক্ষ্মীপাশা ইউপির চেয়ারম্যান কাজী বনি আমিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ সিয়ানুক রহমান, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক সিকদার নজরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী, জেলা-উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সদস্য, মহিলা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ সামসুল আলম কচি বলেন, ত্যাগী ও যোগ্য নেতা মনোনয়ন পেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীরা বিপুল ভোটে জয়ী হতে পারবে। অন্যথায় নৌকা প্রতীকের প্রার্থীর জয়লাভ করা কঠিন হবে।
বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও তৃণমূলের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানতে অবিচল এবং বিশ্বাস ও আস্থা রাখতে পারেন তাদের দলীয় প্রার্থী করার পক্ষে মতামত ব্যাক্ত করেন। নেতারা বলেন, হাইব্রিড নেতা দলীয় নমিনেশন পেলে স্থানীয় রাজনীতি নষ্ট হয়ে যাবে।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি