ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হতাশ জামাল বললেন, দেশের পতাকা এবং দলকে ভালোবাসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৫:১১

ভারতের বিপক্ষে ০-২ ব্যবধানে হারের পর সমালোচিত হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। হেড কোচ জেমি ডে-র সঙ্গে কাঠগড়ায় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গুঞ্জন উঠেছে জামালের অধিনায়কত্ব হারানো নিয়ে। আগামী ১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। নিষেধাজ্ঞার কারণে সে ম্যাচে অবশ্য খেলা হবে না জামালের। তার আগে বাংলাদেশ অধিনায়ক ভারতের বিপক্ষে ম্যাচে হারের জন্য হতাশা প্রকাশ করে বললেন, আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালোবাসি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার একটি স্ট্যাটাসে জামাল লিখেছেন, ‘প্রত্যাশিত ফলাফল ও নৈপুণ্য অর্জিত না হওয়ায় আমরা সবাই হতাশ। আমরা চাইলে সমালোচনা করতে পারি। ম্যাচে কি উচিত হয়নি আমাদের এবং এটাই স্বাভাবিক যখন প্রতিপক্ষ আচমকাই ৭৯ মিনিটে গোল দিয়ে বসে যা খুব হতাশার। তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে, এবং এটাই জীবন।’

সঙ্গে যোগ করেন জামাল, ‘আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালোবাসি, যা আমার ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয় কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই, ইনশাআল্লাহ।’

ভারতের বিপক্ষে হারের ধাক্কা সামলানোর সুযোগ থাকছে আগামী ১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচে। তবে এই ম্যাচের আগে কোচ জেমি ডে-র কপালে চিন্তার ভাঁজ। একাদশের তিনজন নিয়মিত ফুটবলারকে পাচ্ছেন না নিষেধাজ্ঞার কারণে। অধিনায়ক জামাল ভূঁইয়া, মিডফিল্ডার বিপলু আহমেদ ও ডিফেন্ডার রহমত মিয়া এই তিনজনের দুই হলুদ কার্ডের জন্য পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না। পরের ম্যাচে না খেলার সম্ভাবনা রয়েছে মিডফিল্ডার মাসুক মিয়া জনির। ফলে ভারত ম্যাচে খেলা একাদশ থেকে চারটি পরিবর্তন আসতে যাচ্ছে ওমান ম্যাচে।

এমএসএম / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড