অবশেষে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই বশির গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা বশির আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতকানিয়া সদর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শনিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে গ্রেপ্তার বশির আহমদকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হচ্ছে।
বশির আহমদ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক বশির আহমদসহ ১৫ আসামিকে চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক ছিলেন।
১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরস চলাকালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ডিসেম্বরে আদালত ওই মামলায় আওয়ামী লীগ নেতা বশির আহমদ ও ভাগ্নে সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দীনসহ ১০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এছাড়া পাঁচজনকে যাবজ্জীবন দিয়ে হত্যাকাণ্ডে চার আসামির সংশ্লিষ্টতা পাওয়া ন যাওয়ায় খালাসের আদেশ দেয় আদালত।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ