বিরামপুরে বিশ্ব ডায়বেটিস দিবস পালিত
‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর ডায়বেটিক সমিতি ও হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়বেটিস দিবস-২০২১ পালিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে পৌর শহরের ধানহাটি মোড়ে হাসপাতাল চত্বরে সমিতির সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, সাবেক সিভিল সার্জন ডা. ইমার উদ্দিন, কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. ইমার উদ্দিন কায়েস, বিশিষ্ট শিক্ষাবিদ ড. জসিবর আহম্মেদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাবের সভাপতি ড. নূরল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ডায়বেটিস রোগের বিষয়ে এখনই সর্তক ও সচেতন হতে হবে। ডায়বেটিস হতে সুস্থ হতে হলে নিয়মিত খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রম, নিয়মিত নিয়মমাফিক হাঁটতে হবে। এ ব্যাপারে পরিবারের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied