ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে প্রকাশ্যে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৬:৫৩

ময়মনসিংহে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে শাকিল আহমেদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।  নগরীর জুবলীঘাটের সোনালী ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আফরিন জোহানা সরকার নগরীর চর নিলক্ষীয়া গ্রামের আসলাম উদ্দিনের মেয়ে এবং নাসিরাবাদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

ঘটনার দিন বিকেলেই ভুক্তভোগী আফরিন জোহানা সরকার বাদী হয়ে কোতোয়ালী থানায় শাকিল আহমেদকে আসামি করে মামলা করেছেন। মামলায় পুলিশ শাকিলকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করেছে। গ্রেফতার শাকিল আহমেদ নগরীর বয়রা ফসলির মোড় এলাকার হারুন অর রশিদের ছেলে।

জানা গেছে, ২০১৯ সালে শাকিলের সঙ্গে আফরিনের বিয়ে হয়। শাকিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হলে মাস্টার রোলে কাজ করতেন। তখন এক ছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে কয়েকমাস আগে চাকুরিচ্যুত হন শাকিল। এরপর থেকে স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেন। এমতাবস্থায় গত বছরের এপ্রিলে শাকিলকে তালাক দেন আফরিন। তালাকের বিষয়টি শাকিল মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ঘটনার দিন আফরিন কলেজে যাওয়ার উদ্দেশ্যে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় আসলে শাকিল তাকে জোরপূর্বক রিকশায় তুলে নগরীর জুবলীঘাটের সোনালী ব্যাংক এলাকায় নিয়ে তার বুকে ও মাথায় এলোপাথারি ছুরিকাঘাত শুরু করেন। এ সময় আফরিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শাকিলকে ধরে ফেলেন। পরে শাকিলকে স্থানীয় লোকজন পুলিশের কাছে সোপর্দ করেন।
 
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ভুক্তভোগী আফরিন জোহানা সরকার বাদী হয়ে মামলা করেছেন। শাকিলকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জামান / জামান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি