আকবর হায়দার কিরনের প্রকাশনা উৎসব ও গুণীজন সম্মাননা
সাংবাদিক আকবর হায়দার কিরনের কবিতাগ্রন্থ “সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা” এবং স্মৃতিচারণমূলক রচনা “জ্যাকসন হাইটস্ জার্নাল”- এর প্রকাশনা অনুষ্ঠানটি সাউথ এশিয়ান রাইটার্স এ্যান্ড জার্নালিস্টস্ ফোরামের আয়োজনে নিউ ইর্য়কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়।আয়োজনের শুরুতে কবি-সাংবাদিক আকবর হায়দার কিরনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাট্যজন রেখা আহমেদ।
অনুষ্ঠানে আকবর হায়দার কিরনের স্মৃতিচারণমূলক রচনা “জ্যাকসন হাইটস্ জার্নাল” এর প্রকাশক অন্বয় প্রকাশ এর স্বত্বাধিকারী হুমায়ুন কবীর ঢালী এবং কবিতাগ্রন্থ “সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা” বইয়ের প্রকাশক অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক বই প্রকাশ করা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এবং বই নিয়ে কথা বলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক বেলাল বেগ, নাট্যজন রেখা আহমেদ, কবি শামস্ আল মমিন, বিশিষ্ট রাজনীতিবীদ নিজাম চৌধুরী, সাংবাদিক মাইনউদ্দিন আহমেদ, বিশিষ্ট গীতিকার মাহফুজুর রহমান মেহফুজ, চিত্রশিল্পী রাগিব আহসান, লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ, কবি হাসান আল আবদুল্লাহ, অভিনেতা-উপস্থাপক খায়রুল ইসলাম পাখি, সাংস্কৃতিজন শহীদ উদ্দীন এবং ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।
কবির কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার মিথুন আহম্মেদ, আবৃত্তিকার ও সংগঠক আবীর আলমগীর, লেখক- সাংবাদিক রওশন হক, লেখক শেলী জামান খান, শারমীন রেজা ইভা, ভায়লা সালিনা, এইচ বি রিতা, রোকেয়া দীপা, সুলতানা ফেরদৌসী সুফী এবং মাকসুদা আহমেদ। কবির ইংরেজী কবিতা আবৃত্তি করেন আমেরিকান লেখক এলিজাবেথ অর্টিস ও নতুন প্রজন্মের জেরিন মাইশা।
শিল্পসাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য “সাউথ এশিয়ান রাইটার্স এ্যান্ড জার্নালিস্টস্ ফোরাম” -এর পক্ষ থেকে - অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক, শিশুসাহিত্যিক ও প্রকাশক হুমায়ুন কবীর ঢালী, কবি-সাংবাদিক আকবর হায়দার কিরন, লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ, লেখক-সাংবাদিক মনিজা রহমান এবং ফটো সাংবাদিক নিহার সিদ্দিকীকে বিশেষ সন্মাননা দেওয়া হয়।
আইরিন রহমান ও মনিজা রহমানের চমৎকার উপস্থাপনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। মাকসুদা আহমেদ ও মামুন রহমান কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলামিস্ট সুব্রত বিশ্বাস, বাংলা টিভির মীর শিবলী, সাহিত্য একাডেমির মোশাররফ হোসেন, সংগীত শিল্পী শাহ্ মাহবুব, রোকেয়া আক্তার, ছড়াকার শামস্ চৌধুরী রুশো, রিমন ইসলাম, শাহাদাত হোসেন সবুজ, মামুন রহমান সহ আরো অনেকে। উল্লেখ্য কবির বই দুটির প্রচ্ছদ ও অনুষ্ঠানের ব্যাকড্রপ করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী রাগিব আহসান ।
এমএসএম / এমএসএম
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা