ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপে ‘লাস্ট সিন’-এ নতুন সুবিধা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১২:৭

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে। সেই ধারাবাহিকতায় এবার লাস্ট সিন অপশনে যুক্ত করতে যাচ্ছে নতুন সুবিধা। এরফলে ব্যবহারকারীরা কন্টাক্ট লিস্টের লাস্ট সিনে যাদের দেখাতে চান, তাদের বাছাই করার সুযোগ পাবেন।

এতদিন পর্যন্ত ‘লাস্ট সিন’ বন্ধ করে রাখার যে অপশন ছিল, সেখানে ব্যবহারকারীর কন্টাক্ট লিস্টে থাকা কেউই তার ‘লাস্ট সিন’ দেখতে পেতেন না। কিন্তু এবার যে ফিচার চালু হচ্ছে সেখানে ‘লাস্ট সিন’- এর ক্ষেত্রে মাই কন্টাক্ট এক্সপেক্ট- এই অপশন যুক্ত হবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ‘ব্লু টিক’ এবং ‘লাস্ট সিন’ বন্ধ করে রাখার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের। তবে এই ফিচার চালু রাখলে ইউজারের কন্টাক্ট লিস্টে থাকা কেউই সেটা দেখতে পান না। কিন্তু নতুন ফিচার অনুসারে ব্যবহারকারীরা যাদের নিজের ‘লাস্ট সিন’ দেখাতে চান না, কেবল তারাই দেখতে পাবেন না। বাকিরা পাবেন।

সাধারণত ব্লু টিক অপশন বন্ধ রাখলে, কারও পাঠানো মেসেজ আপনি দেখলেও সেই নির্দিষ্ট ইউজার তা জানতে পারেন না। কারণ ডেলিভারি হওয়া এবং রিড হওয়া মেসেজের ক্ষেত্রে এখানে কেবলমাত্র ডবল টিক দেখা যায়, তা ব্লু টিক হয় না। এর ফলে ব্যবহারকারী তার অপছন্দের ব্যক্তির মেসেজ অনায়াসেই এড়িয়ে যেতে পারেন। হাত লেগে চ্যাট বক্স খুলে ভুলবশত মেসেজ দেখা হয়ে গেলেও সমস্যা নেই। কারণ অপর প্রান্তের ব্যবহারকারী সেটা বুঝতে পারবেন না।

তবে এই ব্লু টিক ফিচার বন্ধ করা থাকলে, যিনি এই অপশন বন্ধ করেছেন, তিনি যদি কাউকে মেসেজ পাঠান, তখন অন্য প্রান্তের ইউজার সেটা আদৌ দেখেছেন কিনা, সেটাও বোঝা সম্ভব হয় না।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন