বাবাকে বিজয়ী করতে নায়ক সাইমনের ছুটে চলা
দিন থেকে রাত, এক এলাকা থেকে অন্য এলাকা, হেঁটে ছুটে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। আর এই ছুটে চলা কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিয়ে পাড়া-মহল্লার প্রতিটি ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন সাইমন।
নির্বাচনী প্রচরণায় অংশগ্রহণ, নৌকার পক্ষে ভোট চাওয়া সাইমনের জন্য নতুন কিছু নয়। গত সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন জেলায় বর্তমান সরকারের উন্নয়নের কথা জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের হয়ে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন তিনি। এবার একটু ব্যতিক্রম। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিনন্দ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক সাইমনের পিতা ছাদেকুর রহমান সাদেক। আর বাবার জন্যই এখন নির্বাচনী প্রচার-প্রচরণা ও নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন তিনি। বাবাকে বিজয়ী করার লক্ষ্যে সকাল থেকে রাত অবধি ছেলের এই কঠোর পরিশ্রম গ্রামের চায়ের স্টল থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছেলের এই পরিশ্রমের প্রতিদান হিসেবে ২৮ নভেম্বর ব্যালট পেপারের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় উপহার দেয়ার আশ্বাস দিচ্ছেন সাধারণ ভোটাররা।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, মহিনন্দ ইউপি নির্বাচনে আ’লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছেন। আর তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করবেন ভোটাররা।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত