এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন মসিক মেয়র
আজ সোমবার (১৫ নভেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। এ কার্যক্রমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ১ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
এ সময় মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেয়ার কোনো বিকল্প নেই। সবাইকে সুরক্ষিত করতে টিকা প্রদানের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, টিকা নেয়ায় সারাবিশ্বে কোথাও তেমন নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। নিজে টিকা নিয়ে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। করোনা সংক্রমণ বর্তমানে কম হলেও স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সাথে মেনে চলতে হবে।
এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক, সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কলেজের শিক্ষকমণ্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied