ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জের ভোলাব ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ৪:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুকে গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে ভোলাব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউপি সদস্য বাচ্চু মিয়া, বাদশা, ফারুক মিয়াসহ সানাউল্লাহ, সবুজ, গোলাম কিবরিয়া, সেলিম মোল্লা, রহিম 
মিয়া, মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আলমগীর হোসেন টিটু গত ৫ বছর চেয়ারম্যান থাকাকালীন দলমত নির্বিশেষে ভোলাব ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। সব সময় ভোলাববাসীর বিপদ-আপদে পাশে ছিলেন। এলাকার অনেক উন্নয়ন করেছেন। এজন্য ইউনিয়নবাসী আলমগীর হোসেন টিটুকে এবারও বিপুল ভোটে বিজয়ী করে চেয়ারম্যান বানিয়েছেন। পূর্বের ন্যায় আগামী ৫ বছরও এভাবেই ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং আনন্দ-উল্লাস করেন এলাকাবাসী।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার