ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আরপিএমপির মুক্তিযুদ্ধের স্মৃতিকথার মোড়ক উন্মোচন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৬:৩২

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস নিয়ে 'মুক্তিযুদ্ধের স্মৃতিকথা' নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা সংগ্রামে পুলিশের বীরত্বগাথা ইতিহাস সংরক্ষণ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে আরপিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেট্রোপলিটন এলাকায় বসবাসরত পুলিশের ২০ জন বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।

মুক্তিযুদ্ধকালীন বীরত্বপূর্ণ স্মৃতিকথা ও পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধের ইতিহাস তুলে ধরেন বীর পুলিশ মুক্তিযোদ্ধারা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের স্বাক্ষী বীর পুলিশ যোদ্ধারা ইতিহাস সংরক্ষণে আরপিএমপির বই প্রকাশের উদ্যোগের প্রশংসা করেন।  

অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঁইয়া, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ