ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর হাত ধরেই উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছিল : রাষ্ট্রপতি


আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ photo আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১১:৩২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছিল। দেশের প্রতিটি খাতের সংস্কারের পাশাপাশি উন্নয়নে নবদিগন্ত সূচনা করেছিলেন বঙ্গবন্ধু। মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশের উন্নয়নে থমকে যায়। যদি তাকে হত্যা করা না হতে‍া তবে এ দেশ আরো অনেক আগেই উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াত। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়মে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরো বলেন, বর্তমানে করোনা মহামারীর কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এর আগে ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি নতুন উপজেলা পরিষদ ভবন, নির্মাণাধীন বিদ্যুৎ স্টেশন, আবদুল হামিদ সরকারি কলেজের সম্প্রসারিত ভবন ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এর আগে তিনি মিঠামইনে পুরাতন কাচারি ঘর ঘুরে দেখেন।

এ সময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত