হাসান আজিজুল হকের মৃত্যুতে পাবিপ্রবি ভিসির শোক
প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) পাবিপ্রবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শোকবার্তায় উপাচার্য বলেন, হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের প্রধানতম লেখক ছিলেন। বাংলা সাহিত্যের দিকপাল এবং একজন নক্ষত্রকে আমরা হারালাম। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথা তার লেখার অন্যতম বিষয়বস্তু ছিল। সারাজীবন তিনি মানুষের কথা লিখতেন, মানুষকে আলো দেখাতেন। শিক্ষক হিসেবে ছিলেন সবার অনুসরণীয় এবং শিক্ষার্থীদের প্রিয় ব্যক্তিত্ব।
উপাচার্য তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাতে রাজশাহীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন হাসান আজিজুল হক।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত