পাবনায় গৃহবধূকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন
এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর তার অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলেছে। নির্মম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রত্যুষে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া নামক গ্রামে। এমন নির্মমতার এই দৃশ্য যিনি দেখেছেন তিনি চোখের পানি সংবরণ করতে পারেননি। দুই সন্তানের জননী নিহত হামিদা খাতুন (৩২) ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী।
নিহতের ভাই হামিদুল ইসলাম জানান, তেজেম মোল্লার অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়া আছে। এ নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়-বিবাদ লেগেই থাকত। তেজেম মোল্লা প্রায়ই তার স্ত্রী হামিদা খাতুনকে মারধর করতেন। এর জের ধরে তেজেম তার স্ত্রী হামিদা খাতুনকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তার শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন করা হয়। পরে তিনি ফোন করে আমার বোনকে হত্যার কথা বলে পালিয়ে যায়। আমরা বাড়িতে গিয়ে ঘটনাটি জানতে পারি এবং পুলিশকে খবর দেই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত