ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ফুলছড়িতে নৌকার মনোনয়নপ্রত্যাশী গোলাম মোস্তফা কামাল পাশা


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ২:৩০

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়নপ্রত্যাশী প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা বলেন, উড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী ভাঙনকবলিত। ভাঙনকবলিত এসব লোকজন বেড়িবা‍ঁধ, রাস্তা ও তৎসংলগ্ন বিভিন্ন এলাকায় বসবাস করেন। প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা বেঁচে আছেন। এসব মানুষ জীবন-জীবিকার জন্য উদ্দেশ্যহীনভাবে লড়াই করেন। তারা শুধু স্বপ্ন দেখেন। তাদের যাত্রার লক্ষ্যস্থল নেই। তাদের লালিত স্বপ্নকে গন্তব্যে পৌঁছাব, এ লক্ষ্যে আমার এই অগ্রযাত্রা। এই ভোটযুদ্ধে আমি তাদের সহযোদ্ধা। যুদ্ধে আমি জিতলে উড়িয়ার আমজনতা জিতবে, আমি হারলে তাদের স্বপ্ন ভেঙে যাবে। সেই পবিত্র যুদ্ধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা, মতামত ও পরামর্শ কামনা করছি।

তিনি আরো বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে উড়িয়া ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। ওই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছিল কিন্তু একটি অপশক্তি আমাকে পরিকল্পিভাবে হারিয়ে দেয়। তারা সাধারণ জনতার পবিত্র সমর্থন ছিনিয়ে নেয়। এতে উড়িয়ার মানুষ আরো কয়েক কদম পিছিয়ে যায়।

সারাদেশে বর্তমান সরকারের উন্নয়নের জয়জয়কার। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। কিন্তু উড়িয়া ইউনিয়নের জনপ্রতিনিধিরা এখনো রিলিফ-স্লিপ বিক্রি করে, যা অবহেলিত পিছিয়ে পড়া মানুষের হক। এগুলো এখন টাকায় বিক্রি হয়, যা অত্যন্ত লজ্জাজনক। এ থেকে লোকজন পরিত্রাণ চায়। তারা দেখতে চায় একজন শিক্ষিত যোগ্য চেয়ারম্যান। তারা চায় একটি স্বচ্ছ ও অপশক্তিহীন সুষ্ঠু নির্বাচন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আমার এই বার্তা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে চাই। উড়িয়াকে আলোর পথ দেখাতে সাংবাদিকরাই হবেন আলোকবর্তিকা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো নৌকা প্রতীক দিলে বিপুল ভোটে জয়লাভ করব ইনশা ‍আল্লাহ।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব

বোদায় বজ্রপাতে নিহত- ১

মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা

বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা

কুতুবদিয়ায় অনাহারে ও মানসিক চাপে শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সরকারীকরণ এখন সময়ের দাবি

আল-দ্বীন হিফজ একাডেমীর নুরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত