মসিক ম্যাজিস্ট্রেটের অভিযানে নির্মাণকাজ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহ নগরীর নতুন বাজার রেলক্রসিং সংলগ্ন মাকরজানি খালের পাশে সিটি কর্পোরেশনের নিজস্ব আংশিক জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চতুর্থবারের মতো শুরু করার অভিযোগ পেয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভবণ নির্মাণের কাজটি বন্ধ করে দেন। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেন ভবণ নির্মাণকারীর পরিচালক রহিম গংকে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ভবন পরিচালককে বলেন, নিয়ম-নীতি না মেনে পুনরায় নির্মাণকাজ শুরু করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, ইতিপূর্বেও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিকবার অভিযান চালিয়ে রহিম গংদের অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু অবৈধ নির্মাণকারীরা আইনের প্রতি সম্মান না দেখিয়ে অদৃশ্য শক্তির জোরে সিটি কর্পোরেশনকে ফাঁকি দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রহিম গং অবৈধভাবে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ করা নিয়ে অত্র এলাকার জনগণের মাঝে নানা গুঞ্জন চলছে।
অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার