দেশের সেরা পাঁচ তারকার একজন হতে চান মাহিয়া মাইশা
এই প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাহিয়া মাইশা। ক্যারিয়ারের শুরু থেকে মডেলিং আর ফটোশুটে ব্যস্ত সময় পার করলেও এবার নতুন একটি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক করতে যাচ্ছেন বড়পর্দায়। ছবিটির নাম ‘কী করে ভুলি তোরে’। এটি রচনা করেছেন রনি লিভার এবং পরিচালনা করছেন এম.কে জামান। এছাড়া নতুন আরও একটি ছবির ঘোষণা জানাবেন শিগগিরই। সম্প্রতি তার জন্মদিন উপলক্ষে রাজধানীর পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সিতে এক আয়োজনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মাইশা। তিনি বলেন, “আমার প্রথম ছবি ‘কী করে ভুলি তোরে’ ছবির গল্পটা নিয়ে আমি খুবই আশাবাদী। ছবিটি নিয়ে আমি আশাকরি অনেক দূর যেতে পারবো। গতানুগতিকে বাইরে এক জীবনঘনিষ্ট গল্পের ছবি এটি, গল্পটা যেই শুনবে সবারই চোখে পানি আসবে।” বড়পর্দার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন জানতে চাইলে মাইশা বলেন, একজন চলচ্চিত্রকর্মী, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে যা যা করণীয় তার সবই আমি চেষ্টা করছি। আমার লক্ষ্য বাংলাদেশের সেরা পাঁচজন অভিনেত্রীর একজন হওয়া।’
এমএসএম / এমএসএম
প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!
‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
স্বামীর জন্মদিনে খোলা চিঠি অপরাজিতার
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল, জানালেন অনুভূতি
ধূসর চুলেই নতুন লুকে আমির খান
সালমান খানকে আদালতের নোটিশ
এখনো সিনামার দাগ বয়ে বেড়াচ্ছি : শাবনাজ
‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন ইবরার টিপু
তমার প্রশংসায় পঞ্চমুখ রাফী
নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা
অমাবস্যার রাতে পরীর ছাদে চাঁদ!
কখনো অভিনেত্রী হতে চাইনি