ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ৪:৫
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
 
ডিবির ওসি মো. সফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই মো. আজগর আলী সংগীয় অফিসার-ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার (১৫ নভেম্বর) রাতে কোতোয়ালি থানাধীন চরকালিবাড়ী হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. শান্ত মিয়া, মো. সেলিম মিয়া ও মো. রানাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
 
তিনি ‍আরো বলেন, ৩ মাদক ব্যাবসায়ী ও দেড় কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ মহানগরীকে মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই, জুয়াসহ বিভিন্ন অপরাধ নির্মূলে ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান