ঈশ্বরদীতে ট্রেন না থামায় বিপত্তি, ব্যাংক কর্মকর্তার মৃত্যু
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্র্রেন থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন পাবনা শহরে জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। তার বাড়ি পাবনা সদর উপজেলার চকছাতিয়ানী মহল্লায়। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বাইপাস রেলস্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনটির গতি কমে গেলে অন্যান্য যাত্রীদের মতো তিনি ট্রেন থেকে লাফ দিয়ে নামতে যান। তখনই বিপত্তি ঘটে। লাফ দেয়ার সাথে সাথে তিনি ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জিআরপি পুলিশ জানায়।
ঈশ্বরদী জিআরপি পুলিশ জানিয়েছে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রে ট্রেনের স্টপেজ নেই। তবে স্টেশনের বাঁক পার হওয়ার সময় ট্রেনের গতি অটোমেটিক্যাল কম থাকে। মিল্টন সেই সুযোগে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান।
উল্লেখ্য, ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রে ট্রেনের স্টপেজ না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত