ইউপি নির্বাচনে আ’লীগের তৃণমূলের ভোটে শীর্ষে হাইব্রিড নেতা
পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের ভোটে সর্বাধিক ভোট পেয়েছেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি মকবুল হোসেন দফাদার। কলাপাড়া থেকে কেন্দ্রে পাঠানো তালিকায় তার নাম ১ নম্বরে। এতে সংক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির কেরামত হাওলাদারের স্ত্রী হোসনেয়ারা বেগম।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে হোসনেয়ারা দাবি করেন, ২০০৫ সালে বিএনপি গঠিত ইউনিয়ন কমিটির সভাপতি নির্বাচিত হন মো. মকবুল হোসেন। উপজেলা বিএনপির উদ্যোগে প্রকাশিত জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর বিশেষ স্মরণিকায় মকবুল হোসেন শুভেচ্ছা বাণী দিয়েছেন। মকবুল হোসেন হাইব্রিড নেতা। তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে মনোনয়নপ্রত্যাশী বিএনপির বিতর্কিত নেতাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পরিবারের কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
এদিকে, অভিযুক্ত মকবুল হোসেন ২০১২ সালে আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে তিনি চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। মকবুল দাবি করেন, তিনি কখনো বিএনপি করেননি। স্মরণিকায় তার নাম পরিকল্পিতভাবে ছাপানো হয়েছে। এসব ষড়যন্ত্র। ২০১৬ সালের নির্বাচনেও তিনি তৃণমূলের প্রার্থী বাছাই কার্যক্রমে অংশ নেন। নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বলে দাবি করেন।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার জানান, মকবুল হোসেন আগে বিএনপি করতেন। পরে আওয়ামী লীগে যোগ দেন। এখন আওয়ামী লীগ করেন।
উল্লেখ্য, বর্তমানে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের সাধারণ নির্বাচনের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা বহুধাবিভক্ত হয়ে পড়েছেন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন