ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৯-৬-২০২১ রাত ৮:৪৭

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার বিরুদ্ধে মৎস্যবন্দর আলীপুরে প্রতিবাদ সমাবেশ করেছে ট্রলার মালিক ও মাঝি সমিতি। বুধবার (৯ জুন) দুপুর ১২টার দিক শতাধিক ট্রলার মালিক এবং মাঝিদের উপস্থিতিতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ট্রলার মালিক সাখাওয়াত হোসেন বলেন, আজকে ট্রলার মালিক ও মাঝিদের নিয়ে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ দেয়ার জন্য অবতরণ কেন্দ্রে আসেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় জেলেদের প্রশিক্ষণ বিষয়ক তালিকা সঠিকভাবে নির্ণয় করার জন্য তাকে বলা হলে অকারণেই তিনি উত্তেজিত হয়ে সব মাঝিকে অকথ্যভাষায় গালাগাল দিয়ে প্রশিক্ষণ না দিয়ে অন্যত্র চলে যান। 

ইউসুফ মাঝি বলেন, কুয়াকাটা ও গঙ্গামতির জেলেদের কাছ থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন ট্রলারপ্রতি ১০ হাজার টাকা করে গ্রহণ করে জেলেদের মাছ ধরার অনুমতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। ফলশ্রুতিতে নিষেধাজ্ঞা থাকাকালীন আলীপুর-কুয়াকাটা  মৎস্যবন্দরে দেখা গেছে অবাধে চলছে মাছ ক্রয়-বিক্রয় কার্যক্রম।

লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও আলীপুর-কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সাথে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক। জেলে ও ট্রলার মালিকদের অভ্যন্তরীণ কোন্দলে প্রশিক্ষণটি পণ্ড হয়ে যায়। প্রশিক্ষণটি তাদের একান্ত প্রয়োজন ছিল।

এ ব্যাপারে কলাপাডা উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, জেলেদের ভেতরে অভ্যন্তরীণ এবং রাজনৈতিক কোন্দল থাকার কারণে তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি। জেলেদের কোন্দল নিরসনের জন্য তিনি চেষ্টা করেছেন বলে দাবি করেন। তবে তারা তা মানেননি, ফলে জেলেরা অন্যত্র চলে গেছেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত