ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টপ ভিউ তালিকা প্রকাশ করবে নেটফ্লিক্স


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১২:৪৭

প্রতি সপ্তাহে যে সব ভিডিও বেশি দেখা হয়েছে অর্থাৎ টপ ভিউ হয়েছে তার যাবতীয় তথ্য প্রকাশ করবে নেটফ্লিক্স। এ জন্য একটি ওয়েবসাইট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

কয়েকদিন আগেই নেটফ্লিক্স জানিয়েছিল, দু’মিনিটের ভিউয়িং টাইমের পরিবর্তে এবার থেকে টপ-ভিউ টাইটেলস ডিসপ্লে করা হবে। ঘণ্টার নম্বরের ভিত্তিতেই তা শোকেস করা হবে। অক্টোবরে একটি আর্নিং কলে এই ঘোষণা করা হয়েছিল। মোট ১০টি শো বা সিরিজ বা সিনেমা, যেগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে, তার তালিকা প্রকাশ করবে নেটফ্লিক্স। প্রতি সপ্তাহের মঙ্গলবার সেই তালিকা আপডেট করা হবে।

প্রতি সোমবার থেকে রবিবার পর্যন্ত নেটফ্লিক্স কনটেন্টের সাফল্য ট্র্যাক করা হবে মঙ্গলবারের প্রকাশিত তালিকায়। এই বিষয়ে নেটফ্লিক্স-এর পক্ষ থেকে বলা হয়েছে, তালিকাটি একটি সিরিজের সিজনগুলোকে পৃথক শিরোনাম হিসাবে গণনা করা হবে। তবে একটি সিজনের সামগ্রিক কাউন্ট প্রতি ঘণ্টায় কত মানুষ দেখছেন, তার ভিত্তিতে প্রতি সপ্তাহে আপডেট করা হবে।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও একটি এপিসোড আপনি যদি বারবার দেখতে থাকেন, তাহলে সেই সিজনের সামগ্রিক ওয়াচ আওয়ার (প্রতি ঘণ্টায় কত বার দেখা হয়েছে) যোগ করা হবে। সিনেমা এবং টিভি সিরিজ এই সব ক্যাটাগরিতে সাজাবে নেটফ্লিক্স – ফিল্ম (ইংরেজি), ফিল্ম (ইংরেজি নয় এমন ভাষার), টিভি (ইংরেজি), টিভি (ইংরেজি ব্যতিত অন্য ভাষা)।

নেটফ্লিক্স অ্যাপের যে কোনও কন্টেন্ট এই টপ-ভিউ লিস্টে তালিকাভুক্ত হতে পারে। তার মধ্যে রয়েছে নেটফ্লিক্স-এর অরিজিনাল কনটেন্ট এবং লাইসেন্সড বিভিন্ন শো ও সিনেমা। পাশাপাশি আবার অন্য এক ক্যাটেগরিতে নেটফ্লিক্স-এ সর্বকালের জনপ্রিয় শো বা সিনেমাও তালিকাভুক্ত করা হবে।

নেটফ্লিক্স-এর পক্ষ থেকে বলা হচ্ছে, “বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ ওঠানামার কারণে টপ-ভিউ শো বা সিনেমার কাউন্ট হিসাব করার জন্য ১০ হাজার অ্যাকাউন্টকে ধরেই চলতে হয়।” 

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন