ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে আলুর বস্তায় ফেনসিডিল পাচারকালে মাদক ব্যবসায়ী আটক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১০:২৬
দিনাজপুরের বিরামপুরে আলুর বস্তায় ফেনসিডিল পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার ভবানীপুর (মুন্সিপাড়া) গ্রামের মোকছেদ আলীর ছেলে সায়েদ আলী (৪০)।
 
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বুধবার (৯ জুন) রাত ৮টার দিকে সীমান্তবর্তী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল অন্যত্র পাচারের উদ্দেশ্যে পৌর শহরের অবসর মোড়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সায়েদ আলীকে আটক করা হয় এবং অপর আসামি মোতালেব হোসেন পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। পরে সায়েদ আলীর কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের আলুর বস্তার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ‍এবং তাকে আটক করা হয়।
 
ওসি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সায়েদ আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার (১০ জুন) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি মোতালেব হোসেনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার