ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৪:২০

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃষকরা। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন কৃষকরা। এরই মধ্যে কৃষকরা লালশাক, লাউ, বেগুন, শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও শসাসহ বিভিন্ন সবজি বাজারে আসতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষেত থেকে উঠবে শীতকালীন শাক-সবজি। বেশি লাভ ও বাম্পার ফলন হবে- এমনটাই স্বপ্ন কৃষকদের। উপজেলার দাঁতমার, নারায়ণহাট, পাইন্দং, ভূজপুর, সুয়াবিল, খিরাম, রোসাংগিরী ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় ব্যাপক হারে নানান জাত ও উন্নতমানের সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ অঞ্চলে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

পাইন্দং ইউনিয়নের কৃষক মতিউর রহমান বলেন, আমি প্রতিবছর ধুরং খালের পাশে চরে বেগুন শিমসহ শীতকালের যে সবজি আছে সেগুলো চাষাবাদ করে থাকি আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়। এবারও আশা করছি ফলন ভালো হবে এবং ভালো দামও পাব।

কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের কৃষক নজরুল জানান, আমি প্রতি বছর শীতকালীন শসা, টমেটো, সবজি চাষ করি এবং বাজারে ভালো দামে বিক্রি করতে পারি। এ বছর ৮ একর জমিতে শসা ও টমেটোর ক্ষেত করেছি যদি ফলন ভালো হয় তাহলে আশা করি গত বছরের তুলনায় এই বছর বেশি লাভবান হব।

কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান জানান, কৃষকদের মাঠপর্য়ায়ে সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার