ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় মানববন্ধনে বন্যহাতি হত্যার বিরুদ্ধে আইন প্রয়োগের আহ্বান


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৪:৩২

দেশের বিভিন্ন স্থানে বন্যহাতি হত্যার প্রতিবাদ ও বন্য পশুপাখি সংরক্ষণে বন বিভাগের দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়ার দাবিতে পাবনায় মানববন্ধন করেছে স্থানীয় বন্যপ্রাণী বিষয়ক সংগঠন ন্যাচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে পাবনা শহরের পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে পাঁচটি হাতির মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। হাতির একের পর এক ‍এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বিস্মিত হওয়ার মতো। দেশে এশীয় প্রজাতির এই হাতিকে বন্যপ্রাণী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইউসিএন ‘মহাবিপন্ন’ তালিকায় অন্তর্ভুত করলেও প্রাণীকে রক্ষায় প্রশাসনের সামান্যতম নজরদারিও নেই। শুধু খাতা কলমেই লিপিবদ্ধ।

বাংলাদেশের বন্যপ্রাণী আইন তুলে ধরে বক্তারা বলেন, কোনো ব্যক্তি হাতি হত্যা করেছে বলে প্রমাণিত হলে তিনি জামিন পাবেন না এবং অপরাধীকে সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয়ার কথা বলা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয়ার বিধান আছে।

মানববন্ধন থেকে বন্যহাতি সংরক্ষণে বন বিভাগের দ্রুত পদক্ষেপ ও শীতকালে বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখি শিকার ও কেনা-বেচা বন্ধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ভয়েস ফর ভয়েসলেস, তারুণ্যের অগ্রযাত্রাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ন্যাচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির সভাপতি এহসান আলী বিশ্বাস, সহ-সভাপতি সুপ্রতাপ চাকি, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, সদস্য জুবায়ের হাসান, খান আনোয়ার, আনিকা তাসনিম, আফিদ্রা বর্ষা, ভয়েস ফর ভয়েসলেস-এর শাহারিয়ার রাতিন, তারুণ্যের অগ্রযাত্রার সভাপতি জুবায়ের খান, পাবনা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাসুদ রানা, জুয়েল আসিফ প্রমুখ।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়