ফরিদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ফেসবুকে কটূক্তি করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোররাতে আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসির ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কাকিলাখোলা গ্রামের বাসিন্দা মো. হাদিস মিয়া গত মঙ্গলবার নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে ফেসবুকে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য পোস্ট করে আসছে বলে লিখিত অভিযোগে করেন। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় বৃহস্পতিবার নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়, যার মামলার নম্বর ১২, তারিখ ১৮ নভেম্বর ২০২১। ধারা ২৫(২), ২৮(২) ও ২৯(২)৩১ দণ্ডবিধি।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সালথা থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা