পাবনা পিবিআইয়ের ফাঁদে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনা ইউনিটের জালে আটকা পড়েছে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য। গ্রেপ্তারকৃতরা হলো-রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বাঘুটিয়া গ্রামের কৃষ্ণ বালার ছেলে উজ্জল বালা (২১) এবং একই এলাকার নায়েব আলী সেখের ছেলে জুয়েল সেখ (২২)। বুধবার (১৭ নভেম্বর) ধৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়, যাদের তথ্যপ্রযুক্তির সহযোগিতায় একদিন আগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বাঘুটিয়া বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনার শাখার সহকারী পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সবুজ আলী সাংবাদিকদের জানান, বিকাশের পাসওয়ার্ড ঠিক করার কথা বলে পাবনার আতাইকুলার স্বর্ণালী খাতুন নামে এক মহিলার কাছ থেকে বিভিন্ন সময়ে ১ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। তাই ২০১৯ সালের ২৪ জুলাই প্রতারণার শিকার স্বর্ণালী খাতুন পাবনার আতাইকুলা থানায় বিকাশ চক্রের প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তে থানা পুলিশ যখন কোনো কূল-কিনারা পায়নি, তখন আদালত থেকে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।
তদন্তের দায়িত্ব পাওয়ার পর ডিআইজি (পিবিআই) বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধানে পাবনা পিবিআইয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ফজলে এলাহীর সহযোগিতায় প্রতারক চক্রের উল্লিখিত দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রতারক চক্রটি দেশের বিভিন্ন স্থানে ফাঁদ পেতে ফোন করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে মামলার এই তদন্ত কর্মকর্তা জানান।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত