ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সা‍ঁথিয়ায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ বিকাল ৭:৩৫

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) দিনব্যাপী পাবনা জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। 

সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলমের সভাপত্বিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ ‍এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল মালেক। আলোচক হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন- সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মহান মুক্তিযুদ্ধে পাবনা জেলায় বিশেষ করে সাঁথিয়া ও বেড়া উপজেলায় সংঘঠিত যুদ্ধের বর্ণনা করেন করেন তারা।

আলোচকগণ বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের আত্মত্যাগের ফলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে কাজ করতে হবে।

সমাবেশে সভাপতি সামিউল আলম উপস্থিত শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মত্যাগ, মানবিকতা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী ভাবনা, ক্যারিশম্যাটিক নেতৃত্বের কথা উল্লেখ করে তার আদর্শকে ধারণ এবং লালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

জামান / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়