ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাঁথিয়ায় ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ২:৩৬

পাবনার সাঁথিয়ার মাধপুর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানিদের দাবি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে।

ক্ষতিগ্রস্ত হোটেল দোকানের কর্মচারী মমিন জানান, রাতে তারা হোটেলের কাজ করছিলেন। এমন সময় পাশের সাইদুলের মুদি দোকানের কফি মেশিনের আগুনের শিখা বের হতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত সাঁথিয়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ওমর আলীর খাবার হোটেল, সাইদুল ইসলামের মুদি দোকান, মুকুলের মুদি দোকান, আক্তারের মুদি দোকান ‍এবং তপনের সেলুন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দোকান মালিকরা জানান, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা, ইউনিয়ন আ’লীগ সভাপতি নূর মোহাম্মদসহ উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়