ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
সদর উপজেলার ভূল্লীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাকিল আহম্মেদ (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবা রাতে সদর উপজেলার ছোট বালিয়ার বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শাকিল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং স্থানীয় জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই শাকিল তার বাবার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু অভাবের সংসার হওয়ায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি বাবা চান মিয়া। এ কারণে অভিমান করে রাতে নিজ শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, স্বজনদের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ