ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উইন্ডোজ ১১-তে যুক্ত হলো মিডিয়া প্লেয়ার অ্যাপ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ১২:৩২

উইন্ডোজ-১১-এর জন্য একটি নতুন মিডিয়া প্লেয়ার অ্যাপ তৈরি করেছে মাইক্রোসফট। ইতোমধ্যে ডেভ চ্যানেলে উইন্ডোজ ইনসাইডারদের সঙ্গে অ্যাপটি পরীক্ষা করতে শুরু করেছে। নতুন করে ডিজাইন করা মিডিয়া প্লেয়ার অ্যাপটি অডিও এবং ভিডিও- দুটোই সমর্থন করবে। এর ডিজাইন উইন্ডোজ ১১-এর ইউআই’র সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ।

মাইক্রোসফটের উইন্ডোজ ইনবক্স অ্যাপস টিমের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লিড ডেভ গ্রোচকি জানান, এই মিডিয়া প্লেয়ারের মূল বৈশিষ্ট্য হলো এটি একটি সম্পূর্ণ মিউজিক লাইব্রেরি যা দ্রুত ব্রাউজ করতে এবং মিউজিক বাজানোর প্লেলিস্ট তৈরি ও পরিচালনা করার সুযোগ দেবে।

নতুন মিডিয়া প্লেয়ার অ্যাপের প্লেব্যাক ভিউতে অ্যালবাম আর্ট বা শিল্পীর চিত্র অন্তর্ভুক্ত রয়েছে যা ফুল-স্ক্রিন মোড এবং মিনি প্লেয়ার- উভয় অপশনেই দেখা যাবে।

মাইক্রোসফট গত মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে ডেভ চ্যানেলে উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণের সঙ্গে এই নতুন মিডিয়া প্লেয়ার অ্যাপটি পরীক্ষা করা শুরু করেছে। তবে উইন্ডোজ-১১ ব্যবহারকারীরা এই নতুন অ্যাপটি কবে থেকে ব্যবহার করতে পারবে তা এখনও নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। সূত্র: দ্য ভার্জ

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন