হোয়াটসঅ্যাপের নতুন অ্যাপ আসছে ম্যাকওএস ও উইন্ডোজে
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে প্রতিনিয়ত নিজেদের আপডেট করার বিকল্প কিছুই নেই। সম্প্রতি মেটার মালিকানাধীন ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন কিছু অ্যাপ আনছে বাজারে। তবে তা শুধু মাত্র ম্যাকওএস ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য।
ইতালিয়ান ব্লগ আগিরোনামেনতি লুমিয়া’র বরাত জানানো হয়, উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ তৈরি করছে হোয়াটসঅ্যাপ। এটি একদম গোড়া থেকে গড়ে তোলা হবে বলেও উল্লেখ রয়েছে ব্লগটিতে।
ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে একটি অ্যাপ। অ্যাপে দেখা মিলবে ড্রইং ফিচারের যা বিশেষভাবে টাচস্ক্রিনে ডিসপ্লে সম্বলিত ডিভাইসে ব্যবহার করা যাবে। অ্যাপটি দেখতে অনেকটা স্কাইপের মতো হবে। সবমিলিয়ে সেটিংয়ে ছয়টি শ্রেণী থাকবে- জেনারেল, অ্যাকাউন্ট, চ্যাট, নোটিফিকেশনস, স্টোরেজ এবং হেল্প।
এদিকে ম্যাকওএসের জন্য হোয়াটসঅ্যাপের যে নতুন সংস্করণটি আসছে তা দেখতে হুবহু আইপ্যাডওএস সংস্করণের মতো হবে। এগুলো বাদেও নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ওই ফিচারের বদৌলতে সুনির্দিষ্ট মানুষের কাছ থেকে ব্যবহারকারীরা নিজেদের ‘লাস্ট সিন’ স্ট্যাটাস গোপন রাখতে পারবেন।
গত কয়েক মাস ধরেই এটি নিয়ে কাজ চলছে। এখন বেটা কর্মসূচীর অংশবিশেষের জন্যই কেবল উন্মুক্ত রয়েছে ফিচারটি।শিগগিরই হয়তো সব বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটিকে আসবে। তারপর পর্যায়ক্রমে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই পাবেন এটি।
ফিচারটিতে ব্যবহারকারীর ‘লাস্ট সিন’ স্ট্যাটাস কনট্যাক্ট তালিকার সবাই-ই দেখতে পাবেন, শুধু কালো তালিকাভুক্ত করে রাখা সুনির্দিষ্ট কয়েকজন ছাড়া।
সূত্র: সায়েন্স ইন্ডিপেনডেন্ট
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা