এখন ফেসবুকের ভার্চ্যুয়াল দুনিয়ায় মিলবে স্পর্শের অনুভূতি
ফেসবুকের থ্রিডি দুনিয়ায় এখন মিলবে স্পর্শের অনুভূতি। কীভাবে তা সম্ভব হবে তা প্রথমবারের মতো সামনে এনেছেন মার্ক জাকারবার্গ। গত ১৬ নভেম্বর মঙ্গলবার ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও-তে ভার্চুয়াল দুনিয়ায় কীভাবে স্পর্শের অনুভূতি পাওয়া যাবে তা দেখিয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা।
মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকের ভবিষ্যৎ হলো মেটাভার্স। ত্রিমাত্রিক বা থ্রিডি এই ভার্চ্যুয়াল দুনিয়ায় ব্যবহারকারীরা এমনভাবে কথোপকথন চালাতে কিংবা কাজে অংশ নিতে পারবেন, যেন একে অপরের ঠিক পাশেই আছেন। এখন তিনি বলছেন, সে জগতে কেবল দেখা কিংবা শোনা নয়, মিলবে স্পর্শের অনুভূতিও। সে জন্য হাতে থাকতে হবে বিশেষ প্রযুক্তির গ্লাভস বা দস্তানা।
এই গ্লাভস পরে বল ছুড়ে দিয়ে ধরা, আবার কারও সঙ্গে করমর্দন করাও যাবে। ব্যাপারটা এমন যে দুই বন্ধু ২০০ কিলোমিটার দূরে নিজ নিজ ঘরে বসে থেকেও একে অপরের সঙ্গে করমর্দন করতে পারবেন। তা-ও আবার যথারীতি হাত নাড়িয়ে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অঙ্গপ্রতিষ্ঠান দ্য রিয়েলিটি ল্যাবস এই গ্লাভস তৈরি করছে। পরীক্ষামূলক এই গ্লাভসটি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটের সঙ্গে ব্যবহার করতে হবে।
মেটা ইনকর্পোরেটেডের তথ্যানুযায়ী, রিয়েলিটি ল্যাবস বিগত ৭ বছর ধরে বিশেষ প্রযুক্তিসম্পন্ন এই গ্লাভসটি নির্মাণে কাজ করছে।মাইক্রোফ্লুইডিকসের সাহায্যে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে গ্লাভসটির অ্যাকচুয়েটরগুলোকে নিয়ন্ত্রণ করা যায়।
এ বিষয়ে রিয়েলিটি ল্যাবসের প্রকৌশলী ক্যাথেরিন হিলি জানান, আমাদের প্রকৌশলীরা এখনও গ্লাভসটি তৈরিতে কাজ করছেন। শীঘ্রই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি গ্লাভসগুলো বাজারজাত করা হবে।
সূত্র: নিউজ১৮
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা