মানিকগঞ্জে ইউপি নির্বাচন : হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেলেন বিদ্রোহী প্রার্থী
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতার উদ্দিন আহমেদ রাজা হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তার প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্দ করতে রিটার্নিং কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে আদেশ দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি শেষে ওই রায় দেয়।
এ বিষয়ে আখতার উদ্দিন আহমেদ রাজা বলেন, কে বা কারা তার স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর করেন। এ কারণে তার মনোনয়নপত্র অগ্রহণযোগ্য হয়। প্রার্থিতা ফিরে পাওয়ায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করে প্রতীক বরাদ্ধের জন্য লিখিত আবেদন করেছেন।
এর আগে গত ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ওই প্রার্থীর মনোনয়নপত্র অগ্রহণযোগ্য হয়। এর পরিপ্রেক্ষিতে পরের দিন প্রার্থী আখতার উদ্দিন আহমেদ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাকে প্রতীক বরাদ্দের আদেশ দেয়।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied