ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের ত্রাণ বিতরণ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২০-১১-২০২১ বিকাল ৫:১৫

বাংলাদেশ বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) নগরীর মাসকান্দা জেলা পরিষদ হাই স্কুল রোডসংলগ্ন কার্যালয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের জনপ্রশাসনমন্ত্রী ও বাংলাদেশ বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন দুস্থ ও প্রতিবন্ধীদের হাতিয়ার। তিনি সব সময় দুস্থ ও অসহায়দের পাশে থেকে কাজ করতেন।

বাংলাদেশ বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা সেলিনা বেগম, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. মো. আবুল কাশেম, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আম্বিয়া খাতুন শিলা, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এসএম শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. আব্দুল ওয়াহেদ, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাম্মদ শামছুন নাহার প্রমুখ।

ত্রাণ বিতরণ পরিচালনা করেন বাংলাদেশ বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. শাহজাহান আলী। ত্রাণ বিতরণ শেষে বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান