ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শঙ্কা কাটিয়ে ব্রাজিলের দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১২:৪৭

ব্রাজিলের খেলোয়াড়রা বিরোধিতা করায় কোপা আমেরিকার এবারের আসর নিয়ে শঙ্কা জেগেছিল। তবে বুধবার সব শঙ্কা দূর হয়। আনুষ্ঠানিক বিবৃতিতে কাসেমিরো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুসরা জানায়- দক্ষিণ আমেরিকার সবচেয়ে মাযার্দাপূর্ণ আসর কোপা আমেরিকায় খেলবেন তারা।

একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে ভেন্যু বদলে আয়োজন ব্রাজিলে সরিয়ে নেয়া। সব আলোচনা-সমালোচনা ছাপিয়ে লাতিন আমেরিকার সেরা হওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। এবার টুর্নামেন্টটির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করলেন ব্রাজিলের কোচ তিতে।

সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় ‘বি’ গ্রুপে ভেনিজুয়েলা এবং ব্রাজিলের খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। এই গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

এদিকে কোপা আমেরিকায় মাঠে নামার আগে শক্তিশালী দল সাজিয়েছে ব্রাজিল। নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরেও ফেবারিট।

ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এডেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েটা (অলিম্পিক লিও), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: এভেরতন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে