পটিয়ায় মাদকসেবীর স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা
পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের হাবিবুরপাড়া এলাকার সরোয়ার নামে এক মাদকসেবী স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা করেছেন। এ সংক্রান্তে তার স্ত্রী শেলী আকতার রোববার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেলী আকতার জানান, তার (শেলী আকতার) সাথে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সরোয়ারের ২০০২ সালে বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিয়ের পর তার চাচা শেলীর নিকট এক শতক জায়গা বিক্রি করে। ফলে হাবিবুরপাড়া এলাকার তাদের প্রতিবেশী কতিপয় লোকজন শেলীর ওপর ক্ষেপে যায়। শেলীর স্বামী-সন্তানদের বাড়ি ভিটি থেকে উচ্ছেদের হুমকি দেয়। এরমধ্যে স্বামী সরোয়ারের ব্যবসা প্রতিষ্ঠান ‘শাহ আমানত প্রেস’ বন্ধ হয়ে যাওয়ায় স্বামী বেকার হয়ে পড়ে। এলাকার কিছু মাদকসেবীর সাথে মিশে সরোয়ার মাদকাসক্ত হয়ে যায়। এতে শেলীর প্রতিপক্ষ আমিনসহ কতিপয় লোক এ সুযোগ গ্রহণ করে।
তিনি আরো জানান, শেলীর প্রতিপক্ষরা স্থানীয় মাওলানা ওয়াহিদুল্লাকে নিয়ে মাদকবিরোধী কমিটি গঠন করার পর গত ৮ সেপ্টেম্বর সরোয়ারকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে। এছাড়া ১১ সেপ্টেম্বর হাবিবুরপাড়া এলাকায় মাওলানা ওয়াহিদুল্লার সভাপত্বিতে একটি মাদকবিরোধী সমাবেশ করা হয়। উক্ত সমাবেশে শেলীকে ডেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দেয়। এমনকি সরোয়ারকে ৩-৪টি মামলা দিয়ে ১০-২০ বছর জেলে থাকার ব্যবস্থা নিতে পুলিশকে উদ্বুদ্ধ করে। গত ১০ নভেম্বর সরোয়ার জামিনে আসার পর ওয়াহিদুল্লার নেতৃত্বে এলাকার লোকজন পুনরায় সরোয়ারকে গ্রেপ্তার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
শেলী জানান, আমার স্বামী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রতিজ্ঞা করেছে। অল্পদিনের মধ্যে সে বিদেশ চলে যাবে। এরমধ্যে তাকে এলাকার লোকজনসহ পুলিশ হয়রানি করলে সে ভালো হওয়া কিংবা বিদেশ যেতে পারবে না। ফলে তাদের পুরো পরিবারে অন্ধকার নেমে আসবে। এ ধরনের কোনো পরিস্থিতি হলে স্বপরিবারে আত্মহত্যা করবে বলে শেলী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। মাদকসেবী সরোয়ারকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সমাজের লোকজনসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে শেলীর স্বামী-সন্তানরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন